National
স্কুল হোক বুলিংমুক্ত: সহমর্মিতা ও বন্ধুত্বে বেড়ে উঠুক শিশুরা
স্কুলজীবন মানেই পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সময় কাটানো, খেলাধুলা ও নানা আনন্দের মুহূর্ত। শিশুদের মানসিক বিকাশে এসব অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এ সময়ে অনেক শিশুকে সামলাতে হয় সহপাঠীদের চাপ, উপহাস কিংবা বু
লেখক দিনার হোসাইন হিমু100K বার পড়া

স্কুলজীবন মানেই পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সময় কাটানো, খেলাধুলা ও নানা আনন্দের মুহূর্ত। শিশুদের মানসিক বিকাশে এসব অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এ সময়ে অনেক শিশুকে সামলাতে হয় সহপাঠীদের চাপ, উপহাস কিংবা বুলিংয়ের মতো পরিস্থিতি। এর প্রভাব পড়তে পারে শিশুর আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্যে। অনেক সময় এসব অভিজ্ঞতার কথা কাউকে বলতে পারে না শিশুরা।
শিশুদের মানসিক সুস্থতা ও বুলিং বিষয়ে সচেতনতা তৈরিতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ‘ক্রাঞ্চ আউট বুলিং উইথ মাইটি চিপস’ শীর্ষক ক্যাম্পেইন। মাইটি চিপসের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনের মূলবার্তা, ‘মাইটি কিডসরা বুলিং করে না।’ এ কার্যক্রমে স্কুলশিক্ষার্থীদের জন্য থাকবে সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক নানা আয়োজন।


