National
মেয়ের জন্মের সময়ও পড়েছি, এখন সেই মেয়েকে সাফল্যের স্বীকৃতি পেতে দেখে খুশি
তাসনিয়া আরেফীন যখন কলেজে পড়েন, তখন জন্ম মেয়ে সুবাইয়া সাদনিনের। মেয়েকে লালন–পালনের পাশাপাশি তাঁকে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল। এরপর করেছেন চাকরিও। সেই মেয়েকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন তাসনিয়া আরেফীন। মেয়েকে সাফল্যের স
লেখক নিজস্ব প্রতিবেদক88K বার পড়া
তাসনিয়া আরেফীন যখন কলেজে পড়েন, তখন জন্ম মেয়ে সুবাইয়া সাদনিনের। মেয়েকে লালন–পালনের পাশাপাশি তাঁকে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল। এরপর করেছেন চাকরিও। সেই মেয়েকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন তাসনিয়া আরেফীন। মেয়েকে সাফল্যের স্বীকৃতি পেতে দেখে আপ্লুত তিনি।
আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় আসেন তাসনিয়া আরেফীন। জানালেন, ভোর পাঁচটায় উঠে ঝিনাইদহের শৈলকুপা শহর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ায় এসেছেন।


