National
১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিলের রায় স্থগিত, মৌখিক পরীক্ষায় অংশ নিতে বাধা নেই
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত হয়েছে। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল
লেখক নিজস্ব প্রতিবেদক65K বার পড়া

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত হয়েছে। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ মঙ্গলবার এ আদেশ দেন।
ফলে ওই শর্তের ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রধান শিক্ষক প্রার্থীদের ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষায় অংশ নিতে কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন অ্যার্টনি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।


