National
ভিএইচএল বস্কো লুমিনার উদ্বোধন
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় উদ্বোধন করা হয়েছে ভিএইচএল বস্কো লুমিনা। এটি ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের (ভিএইচএল) প্রথম অ্যাপার্টমেন্ট প্রকল্প। সম্প্রতি বসুন্ধরার সেন্ট্রামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির
লেখক বিজ্ঞপ্তি192K বার পড়া

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় উদ্বোধন করা হয়েছে ভিএইচএল বস্কো লুমিনা। এটি ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের (ভিএইচএল) প্রথম অ্যাপার্টমেন্ট প্রকল্প। সম্প্রতি বসুন্ধরার সেন্ট্রামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ভিএইচএলের উপদেষ্টা মো. শরিফুল আলম। উপস্থিত ছিলেন ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসিফুর রহমান, পরিচালক শেখ আশেকুর রহমান, রাজিব রায়হান ও আবু আল মোতালেব রাজু।


