National
শাহবাগে ঢাবি সাংবাদিকদের ওপর হামলা: সাড়ে পাঁচ মাস পর তদন্ত প্রতিবেদন জমা
রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর গত ২৩ এপ্রিল হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে। আজ মঙ্গল
লেখক প্রতিবেদক97K বার পড়া

রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর গত ২৩ এপ্রিল হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপাচার্যের কাছে প্রতিবেদনটি জমা দেয় কমিটি।
এরপর বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে চান ডুজার নেতারা। এ সময় উপাচার্য জানান, কিছুক্ষণ আগেই প্রক্টর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।


