National
আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম সোনা, ১৬ জনের ১৫ জনই পদকজয়ী
অনূর্ধ্ব-১৩ বছর বয়সী শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) প্রথম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত ২৩তম আসরে অংশ নিয়ে দেশের ১৬ খুদে শিক্ষার্থীর ১৫ জনই পদক জয় করেছে। লা
লেখক নিজস্ব প্রতিবেদক134K বার পড়া

অনূর্ধ্ব-১৩ বছর বয়সী শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) প্রথম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত ২৩তম আসরে অংশ নিয়ে দেশের ১৬ খুদে শিক্ষার্থীর ১৫ জনই পদক জয় করেছে। লাল-সবুজের প্রতিনিধিরা অর্জন করেছে ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জপদক।
২ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে বিশ্বের ২৩টি দেশের চার শতাধিক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।


