National
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতির মামলায় যুক্তিতর্ক পিছিয়ে ২৮ অক্টোবর
ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আটজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুনানি পিছিয়ে ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন
লেখক নিজস্ব প্রতিবেদক93K বার পড়া

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আটজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুনানি পিছিয়ে ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারণ ছিল। তবে এদিন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক রফিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেন।


