National
সাইবার অপরাধ দমনে পুলিশকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার আশ্বাস চীনের
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি ও প্রয়োজনীয় সরঞ্জাম (লজিস্টিক) সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে টেলিকমভিত্তিক প্রতারণাসহ সাইবার অপরাধ মোকাবিলায় দুই দেশের আইনশৃঙ্খলা রক্
লেখক নিজস্ব প্রতিবেদক179K বার পড়া

সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি ও প্রয়োজনীয় সরঞ্জাম (লজিস্টিক) সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে টেলিকমভিত্তিক প্রতারণাসহ সাইবার অপরাধ মোকাবিলায় দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। তখন এসব বিষয়ে আলোচনা হয় বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


