National
ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা, আর কী কী হবে
ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য সরাতে প্রায় ২৬ কোটি টাকা ব্যয় হবে। প্রায় এক বছর ধরে চলবে এই খননকাজ। এরপর লেকের পানি শোধন, পাড় ও হাঁটার পথ সংস্কার, সৌন্দর্যবর্ধনসহ পুরো এলাকার অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে।
লেখক নিজস্ব প্রতিবেদক150K বার পড়া

ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য সরাতে প্রায় ২৬ কোটি টাকা ব্যয় হবে। প্রায় এক বছর ধরে চলবে এই খননকাজ। এরপর লেকের পানি শোধন, পাড় ও হাঁটার পথ সংস্কার, সৌন্দর্যবর্ধনসহ পুরো এলাকার অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। রবীন্দ্র সরোবরের মতো এখানে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।
রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে আজ মঙ্গলবার পুনঃখনন (ড্রেজিং) ও সামগ্রিক উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকালে এই কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।


