National
পটুয়াখালীতে দুই ব্যবসায়ীকে রাতভর নির্যাতনের পর মুক্তিপণ আদায়, অভিযুক্ত ছাত্রদল নেতার দাবি ‘নারীঘটিত ঘটনা’
দুই ব্যবসায়ীকে শারীরিকভাবে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদল শাখার দপ্তর সম্পাদক সাকিব আল হাসান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মনিরুল ইসলাম (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হ
লেখক প্রতিনিধি181K বার পড়া

দুই ব্যবসায়ীকে শারীরিকভাবে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদল শাখার দপ্তর সম্পাদক সাকিব আল হাসান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মনিরুল ইসলাম (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ব্যবসায়িক অংশীদার আল আমিন হাওলাদার (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মনিরুল ইসলামের ভাষ্য, গত রোববার রাত ১১টার দিকে ওষুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মোহাম্মদপুর এলাকায় সাকিব আল হাসান তাঁর পথরোধ করেন। মুঠোফোনটি কয়েক দিনের জন্য ব্যবহার করতে চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। পরে সাকিবের সহযোগীরা তাঁকে সড়ক থেকে তুলে স্থানীয় একটি বিদ্যালয়ে নিয়ে যান।


