National
ধর্ষণের ইস্যুতে ‘বিতর্কিত’ ফেসবুক পোস্ট, প্রায় এক বছর পর শপথ নিলেন চাকসুর নেতা
নির্বাচিত হওয়ার প্রায় এক বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এক নেতা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ আল–ফোরকানের কাছে শপথ নেন
লেখক প্রতিনিধি175K বার পড়া
নির্বাচিত হওয়ার প্রায় এক বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এক নেতা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ আল–ফোরকানের কাছে শপথ নেন তিনি।
শপথ নেওয়া ওই নেতার নাম আকাশ দাস। তিনি চাকসু নির্বাচনে শিবির–সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের নির্বাহী সদস্য প্রার্থী ছিলেন। এ পদে তিনি জয়ীও হন। তবে ধর্ষণ ও নারীদের কটূক্তির অভিযোগে শ্রীশান্ত রায় নামের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ফেসবুকে একটি পোস্ট দেন আকাশ, যা নিয়ে পরে বিতর্কের সৃষ্টি হয়।


