National
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’—বলা পুলিশ সদস্যকে প্রত্যাহার
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’—বলা হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে তাঁকে প্রত্যাহার করা হয়। আজ মঙ
লেখক নিজস্ব প্রতিবেদক94K বার পড়া

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’—বলা হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে তাঁকে প্রত্যাহার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে হবিগঞ্জ পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।
সম্প্রতি একটি মামলার তদন্তে গিয়ে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে ইলিয়াস হোসাইন এ বক্তব্য দেন বলে অভিযোগ। স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে তাঁর ওই বক্তব্যের ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে ওই দিন রাতে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।


