রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের এই সংগঠন।
আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও এসব দাবি জানান।