National
পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির পাঙাশ, দাম উঠেছে ৩৯ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে নদীর মোহনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। একই সময় জালে প্রায় ৮ কেজি ওজনের আরেকটি পাঙাশ মাছ ধরা পড়ে।
লেখক প্রতিনিধি76K বার পড়া

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে নদীর মোহনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। একই সময় জালে প্রায় ৮ কেজি ওজনের আরেকটি পাঙাশ মাছ ধরা পড়ে।
মাছ দুটি নিলামে তোলা হলে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা সর্বোচ্চ দরদাতা হন। তিনি ১৭ কেজি ওজনের পাঙাশটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৪০০ টাকায় এবং ৮ কেজি ওজনের মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৪০০ টাকায় কেনেন।


