National
হেঁটে যাচ্ছিলেন তরুণী, পেছন থেকে মুখ চেপে মহাসড়কের পাশে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে পোশাকশ্রমিক তরুণীকে (২৬) ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।
লেখক নিজস্ব প্রতিবেদক98K বার পড়া

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে পোশাকশ্রমিক তরুণীকে (২৬) ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের অদূরে মিনি চিড়িয়াখানা–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল ইসলাম (৩৫) কুড়িগ্রামের উলিপুর থানার বাসিন্দা। তিনি সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করেন।


