National
অচল দুই পা নিয়েও কেন প্রতিদিন গাছে উঠতে হয় কামালকে
জন্ম থেকেই দুই পা অচল, খর্বকায় শরীর। হাঁটুর ওপর ভর করে চলতে হয় তাঁকে। কিন্তু এই সীমাবদ্ধতা থামাতে পারেনি কামাল হোসেনকে। ১২ বছর বয়স থেকেই গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করছেন তিনি। তাঁর এই ঝুঁকিপূর্ণ কাজের ওপর টিকে আছে সাত স
লেখক সুমন মোল্লা140K বার পড়া

জন্ম থেকেই দুই পা অচল, খর্বকায় শরীর। হাঁটুর ওপর ভর করে চলতে হয় তাঁকে। কিন্তু এই সীমাবদ্ধতা থামাতে পারেনি কামাল হোসেনকে। ১২ বছর বয়স থেকেই গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করছেন তিনি। তাঁর এই ঝুঁকিপূর্ণ কাজের ওপর টিকে আছে সাত সদস্যের সংসার।
কিশোরগঞ্জের কটিয়াদীর মসূয়া ইউনিয়নের খানবাড়ির বাসিন্দা কামাল হোসেনের বয়স এখন ৪২ বছর। তাঁর বাবা হেকিম খান বার্ধক্যের কারণে চলাফেরা করতে পারেন না। হৃদ্রোগ ও শ্বাসকষ্টেও ভুগছেন। পাঁচ বছর আগে মারা গেছেন মা নূরজাহান বেগম।


