National
নিউগিনি প্রপার্টিজে হামলায় গ্রেপ্তার বিকাশ তিন দিনের রিমান্ডে
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি আবাসন প্রকল্পে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনায় গ্রেপ্তার বিকাশ চন্দ্র সরকারকে (৬০) তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশ
লেখক নিজস্ব প্রতিবেদক175K বার পড়া

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি আবাসন প্রকল্পে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনায় গ্রেপ্তার বিকাশ চন্দ্র সরকারকে (৬০) তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেকুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


