National
সীমান্তে দুই ভারতীয় নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ, রংপুর মেডিকেলে ভর্তি
কুড়িগ্রাম সীমান্তে গুলিতে আহত ভারতীয় দুই নাগরিক পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) স্থানীয় একটি বেসরকারি ক্লিনিক থেকে তাঁদের আটক করে। পরে আজ সোমবার ভোররাতে রংপ
লেখক প্রতিনিধি, সংবাদদাতা159K বার পড়া

কুড়িগ্রাম সীমান্তে গুলিতে আহত ভারতীয় দুই নাগরিক পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) স্থানীয় একটি বেসরকারি ক্লিনিক থেকে তাঁদের আটক করে। পরে আজ সোমবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়।
আহত দুজন হলেন আসামের সিংমারী জেলার সুখচর উপজেলার ভেড়ামারা গ্রামের আবদুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও আবদুল মজিদ মণ্ডলের ছেলে আবদুল আনিছ ওরফে খাজা (৩৯)।


