National
বিল থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, কচুরিপানা সরাতেই ভেসে উঠল লাশ
অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ১১ দিন ধরে নিখোঁজ ছিল মনির হোসেন নামের এক কিশোর। নরসিংদীর রায়পুরার একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দার
লেখক প্রতিনিধি142K বার পড়া

অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ১১ দিন ধরে নিখোঁজ ছিল মনির হোসেন নামের এক কিশোর। নরসিংদীর রায়পুরার একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়ার দরগাসংলগ্ন বড়বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা মনির হোসেনকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলে ফেলে দিয়েছিল।


