National
বাইরের শক্তি চাইলে বঙ্গোপসাগরীয় অঞ্চলে সমস্যা তৈরি করতে পারে, সামষ্টিক স্বার্থে এ অঞ্চলকে শান্তিপূর্ণ রাখতে হবে
বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাইরের শক্তি চাইলে সমস্যা তৈরি করতে পারে, এই আশঙ্কা সব সময়ই আছে। কিন্তু এটা নির্ভর করে বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোর সতর্কতার ওপর। কারণ, এ অঞ্চলে কোনো সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হলে সেটি বাংলাদেশসহ কারও
লেখক নিজস্ব প্রতিবেদক145K বার পড়া

বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাইরের শক্তি চাইলে সমস্যা তৈরি করতে পারে, এই আশঙ্কা সব সময়ই আছে। কিন্তু এটা নির্ভর করে বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোর সতর্কতার ওপর। কারণ, এ অঞ্চলে কোনো সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হলে সেটি বাংলাদেশসহ কারও জন্য হিতকর হবে না। বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য নিরাপদ রাখা এ অঞ্চলের দেশগুলোর সামষ্টিক স্বার্থ।


