National
বন্দর ইজারার সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা বলেছেন, জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সম্পদ
লেখক নিজস্ব প্রতিবেদক155K বার পড়া

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা বলেছেন, জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সম্পদ বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে জাতীয় স্বার্থ ও বন্দর রক্ষায় বৃহত্তর গণ–আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক মশালমিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলা হয়। ‘বন্দর রক্ষা ও করিডরবিরোধী আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


