National
কথা আছে বলে মোটরসাইকেল থামান নারী, পরে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে চালককে মারধর করে সব লুট
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা পরিমল চন্দ্র বর্মন (৩০) মোটরসাইকেলে বোদা উপজেলা শহরসংলগ্ন প্রামাণিকপাড়া-শিমুলতলী মোড়ে যান। এ সময় অপরিচিত এক নারী তাঁর মোটরসাইকেল থামিয়ে কথা আছে বলে জানান। ওই নারীর সঙ্গে কথা বলতে দেখে কয়
লেখক প্রতিনিধি176K বার পড়া

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা পরিমল চন্দ্র বর্মন (৩০) মোটরসাইকেলে বোদা উপজেলা শহরসংলগ্ন প্রামাণিকপাড়া-শিমুলতলী মোড়ে যান। এ সময় অপরিচিত এক নারী তাঁর মোটরসাইকেল থামিয়ে কথা আছে বলে জানান। ওই নারীর সঙ্গে কথা বলতে দেখে কয়েকজন এসে ওই নারীর সঙ্গে পরিমলের অবৈধ সম্পর্ক আছে বলে দাবি করেন।
এ সময় পরিমলকে মারধর করা হয়। বিষয়টি বসে সমাধান করতে হবে বলে ওই এলাকার ইউসুফ আলীর বাড়িতে নিয়ে তাঁকে আরেক দফা মারধর করেন ওই ব্যক্তিরা। পরিমল সেখানেও ওই নারীকে দেখতে পান। এ সময় তাঁর পকেট থেকে ২৫ হাজার টাকা বের করে নেন। এ ছাড়া তাঁর মোটরসাইকেলটি জোরপূর্বক আটকে রেখে চারটি ১০০ টাকা মূল্যের নন–জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন।


