National
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলায় ওবায়দুর কারাগারে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় নিহতের মামা ওবায়দুর রহমানকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন শুনান
লেখক নিজস্ব প্রতিবেদক78K বার পড়া

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় নিহতের মামা ওবায়দুর রহমানকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
সোমবার রিমান্ড শেষে ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী গোলাম সাবের চৌধুরী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।


