রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজনপল্লিতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে এক নারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মিনাক্ষী রানী (৩০) ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা। ঢাকা ও সিরাজগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী নারীর নাম নিশা রানী (২৮)। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ অক্টোবর সকালে নিশা রানী তাঁর বান্ধবী মিনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান। সেখানে মিনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তাঁদের দেখা হয়।