National
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের আরও একটি মামলা
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোম্পানির প্রায় ৭০ কো
লেখক নিজস্ব প্রতিবেদক190K বার পড়া

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোম্পানির প্রায় ৭০ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে। ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত সুভাষ চন্দ সোমবার এ তথ্য জানান।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সজিব আহমেদ বাদী হয়ে ১ অক্টোবর সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন।


