রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি আবাসন প্রকল্পে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল রোববার রাতে মাগুরা থেকে বিকাশকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি জানায়। এ নিয়ে এই হামলা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকাশকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।