National
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা বিএজেআইএমের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিএজেআইএম)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএজেআইএম বলেছে, ঘটনাটি শুধু ক্যাম্পাসে সংঘর্ষে
লেখক নিজস্ব প্রতিবেদক156K বার পড়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিএজেআইএম)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএজেআইএম বলেছে, ঘটনাটি শুধু ক্যাম্পাসে সংঘর্ষের বিষয় নয়, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর হামলা।
গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে চারজন ক্যাম্পাস সাংবাদিক রয়েছেন।


