National
স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম হওয়ার ক্ষেত্রে সামাজিক–সাংস্কৃতিক বিশ্বাস কাজ করে: সিইসি
অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হিসেবে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকে। কিন্তু প্রার্থী হিসেবে নারীর উপস্থিতি খুবই কম হয়। এ ক্ষেত্রে স
লেখক বিশেষ প্রতিবেদক116K বার পড়া
অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হিসেবে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকে। কিন্তু প্রার্থী হিসেবে নারীর উপস্থিতি খুবই কম হয়। এ ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাস বড় বিষয় হিসেবে কাজ করে বলে মনে করেন তিনি।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিঙ্গসমতা নিয়ে আয়োজিত এক কর্মশালায় সিইসি এ কথাগুলো বলেন।


