National
কুমিল্লায় কিশোর গ্যাং ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স ১০’–এর শীর্ষ পাঁচজন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত অভিযোগে পাঁচ কিশোর ও তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা তিনটি গ্যাংয়ের মূলহোতা। গতকাল রোববার পৃথক অভিযানে কুমিল্লা নগর, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকা থেকে তা
লেখক প্রতিনিধি172K বার পড়া

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত অভিযোগে পাঁচ কিশোর ও তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা তিনটি গ্যাংয়ের মূলহোতা। গতকাল রোববার পৃথক অভিযানে কুমিল্লা নগর, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরের নুরপুর এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের প্রধান জিসান (১৯) ও গ্যাংটির অন্যতম নেতা শহরতলির আড়াইওড়ার সাইফুল ইসলাম (২০), চৌদ্দগ্রামের ‘১২০৭’ গ্যাংয়ের প্রধান তারেক হোসেন সৈকত (১৯) ও জাফর আহমদ (২৩) এবং মনোহরগঞ্জের ‘PX 10’ (পিএক্স ১০) গ্যাংয়ের প্রধান ১৭ বছর বয়সী এক কিশোর।


