National
চলন্ত ট্রেনের ছাদে হাঁটছিল কিশোর, নিচে পড়ে নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুরগামী একটি ট্রেন থেকে পড়ে যায় সে।
লেখক নিজস্ব প্রতিবেদক79K বার পড়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুরগামী একটি ট্রেন থেকে পড়ে যায় সে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন মো. জায়েদ জানান, তিনি বিএম কনটেইনার ডিপোতে চাকরি করেন। সকালে তিনিসহ কয়েকজন চট্টগ্রামমুখী রেললাইনের পাসে বসে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রেনের ছাদে এক কিশোরকে হাঁটতে দেখেন। একপর্যায়ে ট্রেন থেকে কিশোরটি নিচে পড়ে যায়। এরপর একটি পাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় কিশোরটি। তার রক্তক্ষরণ হতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। এরপর ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস।


