National
দখলমুক্ত ফুটপাতের দেয়ালে জয়নুল-রবীন্দ্রনাথ-নজরুলসহ বরেণ্য ব্যক্তিত্বরা
রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাত নতুনভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পথচারীদের চলাচলের জন্য ফুটপাত সংস্কারের পাশাপাশি পাশের দেয়ালে আঁকা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনা
লেখক নিজস্ব প্রতিবেদক167K বার পড়া

রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাত নতুনভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পথচারীদের চলাচলের জন্য ফুটপাত সংস্কারের পাশাপাশি পাশের দেয়ালে আঁকা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি।
আজ সোমবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই ফুটপাতের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।


