National
ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুদূষণ হঠাৎ বেড়েছে। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশে দূষণের মাত্রা বেশি।
লেখক নিজস্ব প্রতিবেদক57K বার পড়া

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুদূষণ হঠাৎ বেড়েছে। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশে দূষণের মাত্রা বেশি।
প্রতিবছর বর্ষা মৌসুমে দেশে বায়ুর মান অনেকটা উন্নত হয়। শরতেও এর রেশ রয়ে যায়। তবে এবারের মতো শরৎকালে বায়ুদূষণের মান এতটা খারাপ সচরাচর দেখা যায় না।
আজ সকাল আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৮৫। বায়ুর এ মান ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। সূচকে ঢাকার আগে থাকা ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুর মান ৩০৮।


