National
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর
রাজধানীর শাহজানপুর থানা এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে এক কিশোরী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
লেখক নিজস্ব প্রতিবেদক177K বার পড়া

রাজধানীর শাহজানপুর থানা এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে এক কিশোরী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল রোববার দিবাগত রাতে হাসপাতালে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া কিশোরীর নাম মাহিমা (১৩)।
পুলিশ বলছে, স্বজনদের অভিযোগ হলো, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর মাহিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সময়মতো অস্ত্রোপচার না করায় তার মৃত্যু হয়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে আনার সময় ওই রোগীর অবস্থা গুরুতর ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার রেজওয়ানুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত শনিবার ওই কিশোরী মারা যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করছিল পরিবার। ক্ষতিপূরণ না পেয়ে তারা হাসপাতালে হামলা–ভাঙচুর করে।


