National
ব্রাহ্মণবাড়িয়ার দুই যুবকের শিক্ষক হওয়ার স্বপ্ন আটকে গেল, কারণ জানেন না কেউ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতঘরহাটি গ্রামের রুবেল মিয়ার (৩১) বাবা পেশায় কৃষক, মা হৃদ্রোগে আক্রান্ত। কৃষিকাজ করে বাবা চার ছেলেমেয়েকে বড় করেছেন। রুবেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে সরকারি প্
লেখক শাহাদৎ হোসেন43K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতঘরহাটি গ্রামের রুবেল মিয়ার (৩১) বাবা পেশায় কৃষক, মা হৃদ্রোগে আক্রান্ত। কৃষিকাজ করে বাবা চার ছেলেমেয়েকে বড় করেছেন। রুবেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। সব ধাপ পেরিয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তও হন। কিন্তু শেষ পর্যন্ত নিয়োগপত্র পাননি তিনি।
রুবেলের মতো নবীনগর পৌর এলাকার কলেজপাড়ার মো. যোবায়েরুল ইসলামও (৩১) প্রাথমিকের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি। কাগজপত্রে কোনো জটিলতা বা মামলা না থাকার পরও যাচাইয়ে ত্রুটির কথা বলে তাঁদের নিয়োগ আটকে দেওয়া হয়েছে। কী ত্রুটি পাওয়া গেছে, তা জানানো হয়নি।


