National
আওয়ামী লীগের কারাবন্দী নেতার জন্য প্রত্যয়নপত্র দেওয়া বিএনপির সেই দুই নেতার পদ স্থগিত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্থানীয় বিএনপির দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তাঁরা উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কারাবন্দী আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ রুহুল আমিনের জামিনে মুক্তির জন্য প্রত্য
লেখক প্রতিনিধি130K বার পড়া

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্থানীয় বিএনপির দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তাঁরা উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কারাবন্দী আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ রুহুল আমিনের জামিনে মুক্তির জন্য প্রত্যয়নপত্র দিয়েছিলেন।
ওই দুই নেতা হলেন বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হামিদ এবং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন।


