National
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ভিডিও ভাইরাল, চালককে অব্যাহতি
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার ভিডিও ছড়ানোর পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
লেখক প্রতিনিধি145K বার পড়া

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার ভিডিও ছড়ানোর পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গত মঙ্গলবার রাতের। খুলনা থেকে মোংলায় ফেরার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে ছাগলগুলো অ্যাম্বুলেন্সে করে মোংলা উপজেলা সদরে আনা হয়। ছাগলগুলোর মালিক ব্যবসায়ী মো. রশিদ।
এদিকে ঘটনা জানাজানির পর অ্যাম্বুলেন্সের চালক মো. শরীফুলকে তাঁর দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার তাঁর কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি নিয়েছে পৌর কর্তৃপক্ষ।


