National
যারা মুক্তিযোদ্ধাকে কাঠগড়ায় ওঠায়, তাদের কাছে কোনো ইনসাফ নাই: জামায়াত নেতা গোলাম পরওয়ার
যারা মিথ্যা মামলা দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে আদালতের কাঠগড়ায় ওঠায়, তাদের কাছে কোনো ইনসাফ নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লেখক নিজস্ব প্রতিবেদক100K বার পড়া

যারা মিথ্যা মামলা দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে আদালতের কাঠগড়ায় ওঠায়, তাদের কাছে কোনো ইনসাফ নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেছেন, ‘দুর্নীতি, চুরির সঙ্গে যারা জড়িত, মিথ্যা মামলা দিয়ে দেশের মুক্তিযোদ্ধাদেরকে যারা আদালতের কাঠগড়া ওঠায়, এদের কাছে কোনো ইনসাফ নাই, এদের কাছে জুলুম আছে।’


