National
রেলের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির
রেলের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজ বাড়ানোর নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরাম
লেখক বিশেষ প্রতিবেদক191K বার পড়া

রেলের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজ বাড়ানোর নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে রেলপথ মন্ত্রণালয়কে এ পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক ছিল আজ। বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতিও বৈঠকে তুলে ধরা হয়।


