National
বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্কের স্বীকৃতি পেল ফ্যান্টাসি কিংডম
‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগে ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছে ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত এই বিনোদনকেন্দ্
লেখক নিজস্ব প্রতিবেদক189K বার পড়া

‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগে ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছে ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত এই বিনোদনকেন্দ্রকে পুরস্কৃত করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


