National
রামপুরায় অস্ত্রসহ ‘পিচ্চি আল-আমিন’সহ গ্রেপ্তার ৬
রাজধানীর রামপুরা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ব
লেখক নিজস্ব প্রতিবেদক123K বার পড়া

রাজধানীর রামপুরা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, নয়টি গুলি ও দুটি দেশি ছুরি উদ্ধার করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ১ অক্টোবর দুপুরে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আল-আমিন এবং তাঁর দুই সহযোগী কামাল উদ্দিন ও খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পরে পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় কুঞ্জবন এলাকায় অভিযান চালায় এসআরবি। সেখান থেকে দুটি দেশি ছুরিসহ সোহাগ হাওলাদার ওরফে মামুন এবং রিফাত ইসলামকে গ্রেপ্তার করা হয়।


