ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ‘গেস্ট অব অনার’ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ৫৪তম সমাবর্তনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গেস্ট অব অনার হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে ইতিমধ্যে সম্মতি দিয়েছেন।