National
মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবির সদস্য নিহত
ফেনীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ট্রাকচাপায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সেনাসদস্য নিহত হন। এ সময় ট্রাক খাদে পড়ে চালক আহত হন। গতকাল শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়
লেখক প্রতিনিধি198K বার পড়া

ফেনীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ট্রাকচাপায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সেনাসদস্য নিহত হন। এ সময় ট্রাক খাদে পড়ে চালক আহত হন। গতকাল শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফুয়েল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ ইউনিয়নের মনাটিয়া গ্রামের নুরুদ্দীন আহমেদের ছেলে। তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডিএডি) ছিলেন। মোহাম্মদ আলমগীর সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবিতে আসেন।


