National
চার বছর বয়সে বাবাকে হারানো অনন্যা চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকতে চায়
চার বছর বয়সে বাবাকে হারিয়েছে অনন্যা চক্রবর্তী। মা সীমা ভট্টাচার্য অনেক কষ্টে মেয়েকে পড়াশোনা করিয়েছেন। সেই অনন্যা এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্য
লেখক প্রতিনিধি122K বার পড়া
চার বছর বয়সে বাবাকে হারিয়েছে অনন্যা চক্রবর্তী। মা সীমা ভট্টাচার্য অনেক কষ্টে মেয়েকে পড়াশোনা করিয়েছেন। সেই অনন্যা এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীর স্বপ্ন চিকিৎসক হওয়া। পড়তে চায় ঢাকা মেডিকেল কলেজে।
আজ রোববার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে এসে অনন্যা বলে, ‘মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।’


