National
সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা
নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় অফিসার্স কলোনি এলাকায় রেলওয়ের একটি ভবন দখলের চেষ্টা করা হয়েছে। আজ রোববার সকালে ১১০ নম্বর ভবনের সামনে উঁচু টিন দিয়ে ঘিরে ফেলতে থাকেন শ্রমিকেরা। পরে দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষ ওই স্থান দখ
লেখক প্রতিনিধি75K বার পড়া

নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় অফিসার্স কলোনি এলাকায় রেলওয়ের একটি ভবন দখলের চেষ্টা করা হয়েছে। আজ রোববার সকালে ১১০ নম্বর ভবনের সামনে উঁচু টিন দিয়ে ঘিরে ফেলতে থাকেন শ্রমিকেরা। পরে দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষ ওই স্থান দখলমুক্তি করে।
আজ সকাল আটটার দিকে পাঁচমাথা মোড় অফিসার্স কলোনি এলাকায় ১১০ নম্বর ভবনের সামনে ১০–১২ জন শ্রমিক লাল পতাকা টাঙিয়ে দেন এবং উঁচু টিন দিয়ে ঘিরে ফেলতে থাকেন। এ সময় উৎসুক জনতা জড়ো হন।


