National
রাঙামাটিতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়িতে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বাঘাইছড়ি পৌরসভার মডেল টাউন এলাকায় ব্যাটালিয়ন সদর ক্যাম্পে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নি
লেখক প্রতিনিধি99K বার পড়া
রাঙামাটির বাঘাইছড়িতে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বাঘাইছড়ি পৌরসভার মডেল টাউন এলাকায় ব্যাটালিয়ন সদর ক্যাম্পে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই আনসার সদস্যের নাম মো. সৈয়দ আমিনুল হক (৫৩)। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায়। তিনি মারিশ্যা ৩৭ আনসার ব্যাটালিয়নের ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন জানান, রাত তিনটার দিকে আমিনুল হককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।


