বিদেশ থেকে ফিরে বন্ধুদের নিয়ে নোয়াখালীর একটি বাগানে বারবিকিউ পার্টি দিয়েছিলেন এক তরুণ। সেখানে স্থানীয়ভাবে ‘ঝাক্কাস’ নামে পরিচিত অ্যালকোহল–জাতীয় পানীয় পান করেন তাঁরা। পানীয় পানের পরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে পার্টির আয়োজক তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর তাঁর চার বন্ধু গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকেই ঢাকায় নেওয়া হয়েছে।