National
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, ১৭০ জন আটক
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মুচলেকা নিয়ে ১৫২ জনকে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।
লেখক নিজস্ব প্রতিবেদক175K বার পড়া
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মুচলেকা নিয়ে ১৫২ জনকে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে ৪ জন, কোম্পানীগঞ্জে ১৭ জন, বেগমগঞ্জে ৩২ জন, সেনবাগে ৩ জন, চরজব্বারে ৩২ জন, সোনাইমুড়ীতে ১৮ জন, হাতিয়ায় ৪৯ জন, চাটখিলে ৬ জন এবং কবিরহাট থানা এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাঁদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


