National
ইউএনওদের নিয়ে সম্মেলন চান প্রতিমন্ত্রী শাহে আলম
প্রতিবছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইউএনও সম্মেলন করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান
লেখক নিজস্ব প্রতিবেদক173K বার পড়া

প্রতিবছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইউএনও সম্মেলন করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে এক সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ কথা বলেন। সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা নিয়ে স্থানীয় সরকার বিভাগ এ সভার আয়োজন করে।


