National
টাকা দিতে রাজি না হওয়ায় কিলঘুষি ছেলের, প্রাণ গেল বাবার
মমিনুল ইসলাম ভূঁইয়া ওরফে রাজন (২৮) একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। এক বছর আগে চাকরিটি ছেড়ে দেন। এরপর বাবার টাকায় চলতেন। আজ শনিবার দুপুরের মমিনুল তাঁর বাবা নুরুল হক ভূঁইয়া ওরফে শান্তির (৬৫) কাছে ব্যবসা করার জন্য এক লাখ
লেখক প্রতিনিধি85K বার পড়া

মমিনুল ইসলাম ভূঁইয়া ওরফে রাজন (২৮) একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। এক বছর আগে চাকরিটি ছেড়ে দেন। এরপর বাবার টাকায় চলতেন। আজ শনিবার দুপুরের মমিনুল তাঁর বাবা নুরুল হক ভূঁইয়া ওরফে শান্তির (৬৫) কাছে ব্যবসা করার জন্য এক লাখ টাকা চান।
নুরুল হক ছেলেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মমিনুল বাবাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। একটি ঘুষি বুকে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন নুরুল হক। প্রতিবেশীরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


