National
ঢাকায় ছবিকেন্দ্রিক জাদুঘর ‘ফটোজিয়াম’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
বাংলাদেশ সরকারের নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ফটোজিয়াম ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার ঢাকায় ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভা
লেখক নিজস্ব প্রতিবেদক167K বার পড়া

বাংলাদেশ সরকারের নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ফটোজিয়াম ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার ঢাকায় ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্যোক্তাদের দাবি, এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম ছবিকেন্দ্রিক জাদুঘর।
বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির জনক ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি আজীবন সভাপতি হিসেবে ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব দেবেন। ক্রাউড ফান্ডিং বা গণ–অর্থায়নের মাধ্যমে রাজধানী ঢাকায় এ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।


